মতলবে ১১ মামলার আসামিসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৫ মে, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

মতলবে ১১ মামলার আসামিসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মিজানুর রহমান
২৫-০২-২০২৬ ০২:২৪ অপরাহ্ন
মতলবে ১১ মামলার আসামিসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক অভিযানে বিভিন্ন থানার ১১টি মাদক মামলার আসামি মো. সাইফুল ইসলামসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার নায়েরগাঁও (পাটন) এলাকার সোনা মিয়া সওদাগরের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকের তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া বিভিন্ন থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে তার নামে। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সাইফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নায়েরগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সময়ে নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। এছাড়া পৃথক অভিযানে ঘিলাতলী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। অন্যদিকে, নায়েরগাঁও বাজারের খাদ্য গুদাম রোডে ‘মায়ের দোয়া স্টিল কিং’ দোকানের পশ্চিম পাশে রাস্তা থেকে মো. রেজাউল নামে এক ব্যক্তিকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি পাটন গ্রামের মৃত দেলোয়ার মিয়াজীর ছেলে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, আটক চারজনের মধ্যে একজনের বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে এবং তিনটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া পৃথক অভিযানে একজনকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আরও দুজনকে মাদকসহ আটক করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিজানুর রহমান ২৫-০২-২০২৬ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 86 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া