শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন |
অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মহিন (২১),পিতা হান্নানকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট কৃষিজমি কাটায় ব্যবহৃত একটি অবৈধ বেকো এবং বহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের তিনটি ব্যাটারি জব্দ করে। গাড়িচালক এবং সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীরা ভবিষ্যতে অবৈধ মাটি উত্তোলনে জড়াবে না বলে মুচলেকা দেন। অভিযানে উপজেলা আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয়দের মাঝে স্বস্তি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে নির্মাণ কাজের বাড়তি চাহিদা পূরণে শাহরাস্তির কৃষিজমিতে রাত্রিকালীন অবৈধ মাটি কাটার প্রবণতা বেড়ে যায়। এতে উৎপাদনক্ষম জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠে। স্থানীয়দের মতে, এই অভিযান শুধু একটি আইন প্রয়োগ নয়; কৃষি ও পরিবেশ রক্ষায় এটি একটি শক্ত বার্তা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, কৃষিজমি নষ্ট করে মাটি কাটার মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না এবং জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
প্রশাসন মনে করছে, অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগই কৃষি জমি রক্ষায় সবচেয়ে কার্যকর মাধ্যম।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া