১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার
১২ জুলাই, ২০২৬ ০৬:১১ পূর্বাহ্ন

  

১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০২-২০২৬ ০৬:৩১ অপরাহ্ন
১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার
দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে বড়ো সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত (সুদসহ) মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক মোট এক হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙ্গা করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ বকেয়া রয়েছে, তাদের আসলের পাশাপাশি সুদও মওকুফ করা হবে। এতে করে প্রান্তিক পর্যায়ের ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।

সরকারি হিসাব অনুযায়ী, এই প্রক্রিয়ায় মোট এক হাজার ৫৫০ কোটি টাকা মওকুফ করা হচ্ছে। মূলত যারা ক্ষুদ্র অংকের ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সময় মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। না এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৬ ০৬:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 71 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া