শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামের নিজ বসতঘরের টয়লেট থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের মেয়ে নূর সুলতানা তানহা জানান, কলেজ থেকে বাড়ি ফিরে তিনি টয়লেটে মায়ের গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নুরজাহান বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির টাকা আদায়ে এনজিওর কর্মীরা প্রায়ই তাদের বাড়িতে আসতেন। ঘটনাটি রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আখন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় গভীর ক্ষতের চিহ্ন ছিল।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নুরজাহান বেগম চার সন্তানের জননী। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া