শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০২-২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন |
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সিদরাতুল মুনতাহা। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন মুনতাসির মুন ও মোবাশ্বেরা আক্তার।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং বিদ্যালয়ের শিক্ষিকা তৌহিদা খাতুনের মেয়ে সিদরাতুল মুনতাহা বলেন, এই অর্জন আমার জন্য অনেক আনন্দের। আমার মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশা করি।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মুনতাসির মুনের বাবা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান বলেন, আমার সন্তানের এই সাফল্যে আমি গর্বিত। তার অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি দোয়া করি সে ভবিষ্যতে আরও ভালো করবে।
জুনিয়র বৃত্তির ফলাফল প্রসঙ্গে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় অনেক বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩ শিক্ষার্থীর এ সাফল্য নিশ্চয়ই বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় । তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জানা গেছে, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জনসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া