শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০২-২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল।
আটকরা হলেন— বারোয়ানী গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৩), বালুরচরের স্বপন ফরাজী (৩৮), মো. মোহন মিয়া (৫০) ও মো. বোরহান উদ্দিন ফরাজী (৫৯)।
ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় গ্রুপ থেকে দুজন করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে বুধবার দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার এবং পাঁচটি সিএনজি স্ট্যান্ডের ইজারা সংক্রান্ত সিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এ সময় বিএনপির যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী গ্রুপের সঙ্গে পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানের অনুসারীদের সংঘর্ষ বাধে।
সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া