শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৭-০২-২০২৬ ০৮:২৬ অপরাহ্ন |
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকতাকে খণ্ডকালীন কাজ হিসেবে দেখার সুযোগ নেই। যারা নিয়ম ভেঙে অন্য পেশায় সময় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি শিক্ষা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন “আপনারা আপনাদের কাজ আরও ত্বরান্বিত করুন। কারও দায়িত্ব অবহেলা যদি জনসম্মুখে আসে, তবে তা আমাদের নজরে আসবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান সংকট নিয়ে মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি দ্রুত পরিবর্তনের আশ্বাস দিয়ে বলেন “শিক্ষা খাতের সংস্কারে আমাকে অন্তত দুই থেকে চার মাস সময় দিন, এরপর দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।”
শুধু বড় বড় ভবন নির্মাণ করাই মন্ত্রীর কাজ নয়। শ্রেণিকক্ষ যেন খালি না থাকে এবং গুণগত মান যেন নিশ্চিত হয়, সেটিই এখন প্রধান লক্ষ্য। শূন্যপদ পূরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে স্থানীয় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া