মতলব দক্ষিণে মুন্সীরহাট বাস স্ট্যান্ডে তিন বাসে আগুন
২৩ জুলাই, ২০২৬ ০৬:০২ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে মুন্সীরহাট বাস স্ট্যান্ডে তিন বাসে আগুন

মিজানুর রহমান
২৮-০২-২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
মতলব দক্ষিণে মুন্সীরহাট বাস স্ট্যান্ডে তিন বাসে আগুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জৈনপুর এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) একটি বাসে আগুন বেশি ছড়িয়ে পড়ে এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জৈনপুর এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪-৪৫৩৯) ও (ঢাকা মেট্রো ব-১৫-৬৯) নম্বরের আরও দুটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, দক্ষিণ বাজার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেখতে পেয়ে পথচারীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সংবাদ পাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইউসুফ আলী বলেন, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, বাসের এক হেলপারের সঙ্গে কারও মনোমালিন্যের জেরে অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে। বাসের মালিক কামাল হোসেন বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থলে না গিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মিজানুর রহমান ২৮-০২-২০২৬ ০১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া