মতলবে গভীর রাতে কয়েল কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক
০৪ জুলাই, ২০২৬ ০১:৫৪ পূর্বাহ্ন

  

মতলবে গভীর রাতে কয়েল কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক

মিজানুর রহমান
২৮-০২-২০২৬ ০১:৪৬ অপরাহ্ন
মতলবে গভীর রাতে কয়েল কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে একটি মশার কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মতলব ও গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে এক পথচারী কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন ছুটে আসে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়রা নিজ উদ্যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দমকলকর্মীরা এসে দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নেভান। কিন্তু এরই মধ্যে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কারখানার মালিক মো. শাহজালাল বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন সবকিছু শেষ। তিনি জানান, মালামাল, মেশিন, মোটর ও কারখানাসহ প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েলের পাউডার তৈরির তিনটি মেশিন, চারটি মোটর, মজুদকৃত মালামাল ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিজানুর রহমান ২৮-০২-২০২৬ ০১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া