হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা'র ইফতার ও দোয়া মাহফিল
১৯ মে, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা'র ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৮-০২-২০২৬ ১১:১৩ অপরাহ্ন
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা'র ইফতার ও দোয়া মাহফিল
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা- ( নিবন্ধন নং- ঢ-০৯৯৬৭) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় রাজধানীর নিউ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা- এর সাংগঠনিক সম্পাদক মু. ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব উল আলম। বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি ড. মো: শাহাদাৎ হোসেন, সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী, কর্মসংস্থান সম্পাদক মো: জিয়াউদ্দিন বাবলু।

'আমরা হাইমচরবাসী, হাইমচরকে ভালোবাসি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ এবং ঢাকায় বসবাসরত হাইমচরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং হাইমচর উপজেলার মানুষের পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং হাইমচরবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৮-০২-২০২৬ ১১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 100 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া