১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
৩১ মে, ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন

  

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৩-২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন
১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

রবিবার (১ মার্চ) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা সকাল থেকে এনটিআরসিএর কার্যালয়ের সামনে আন্দোলন করছিলেন। তারা এনটিআরসিএতে স্মারকলিপি দিয়েছেন। এ স্মারকলিপির পর মন্ত্রী এ বিষয়ে একটি কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কমিটি করে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৩-২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া