শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৩-২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন |
রবিবার (১ মার্চ) দুপুরে তিনি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর এবং সহকারী নির্বাচন কমিশনার সাহেদ হোসেন দিপু পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম তাঁর হাতে মনোনয়নপত্র তুলে দেন।
জাহিদুল ইসলাম বর্তমানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ এবং স্থানীয় ‘চাঁদপুর দর্পণ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত এক বছর তিনি হাইমচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই সাংগঠনিক দক্ষতা এবং সংবাদপত্রের প্রতি নিবেদিতপ্রাণ ভূমিকা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জাহিদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান "আমি সব সময় সংবাদকর্মীদের ঐক্য এবং প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ক্লাবের মর্যাদা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চাই। আমি প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।"
তফসিল অনুযায়ী, আগামী ১২ই মার্চ (বৃহস্পতিবার) হাইমচর প্রেসক্লাবের এই বহুপ্রতিক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলামের প্রার্থিতা ক্লাব সদস্যদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া