হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

  

হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৩-২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
হাইমচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে জেলে ও স্থানীয় স্টেকহোল্ডারদের নিয়ে এক বিশাল সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার কাটাখালী মৎস্য আড়ৎ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের ইলিশের ভাণ্ডার সমৃদ্ধ করতে হলে জাটকা ধরা থেকে বিরত থাকা প্রতিটি জেলের নৈতিক দায়িত্ব। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয় সভা থেকে।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোস্ট গার্ডের লামচরী আউটপোস্ট পেটি অফিসার নাছির উদ্দিন, নীলকমল নৌ পুলিশের উপ-পরিদর্শক তন্ময় বড়ুয়া, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।

জেলেদের পক্ষ থেকে তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলে প্রতিনিধি আনোয়ার মাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন বেপারী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাটাখালী মাছঘাট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জুবায়ের আহামেদ।

সভায় জেলেরা জাটকা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং একই সাথে সরকারি সহায়তার সুষম বণ্টনের দাবি জানান। উল্লেখ্য: ১ মার্চ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ শিকার করা নিষিদ্ধ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৩-২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 95 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া