তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল
১৬ এপ্রিল, ২০২৬ ০৪:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০২-০৩-২০২৬ ০৮:০২ অপরাহ্ন
তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল
তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সামাজিক ও মানবিক সংগঠন সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব-এর উদ্যোগে মরহুম ডি এ গনি ও মরহুমা সুফিয়া কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় বেইলি রোডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব।

প্রধান অতিথির বক্তব্যে ডি এ তায়েব বলেন, এই ফ্যান ক্লাব শুধু আমার ভালোবাসার জায়গা নয়, এটি একটি সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম। আমার মরহুম পিতা ডি এ গনি ও মাতা সুফিয়া কামাল আমাকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তাদের স্মরণে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিল আমার জন্য অত্যন্ত আবেগঘন। আমি চাই, আমাদের সংগঠন সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক। তারকা ও ভক্তদের এই হৃদয়ের বন্ধন যেন কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

সংগঠনের সভাপতি এপেক্স সাঈদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ডি এ তায়েব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, এটিএন ল্যান্ডমার্কের পরিচালক সুমন মাহমুদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক, সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা মুজিবুর রহমান রানা গাজী, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শরীফুল ইসলাম, প্রধান উপদেষ্টা হারুন উর রশিদ, উপদেষ্টা এডভোকেট শাহিদা রহমান, হালিম হাসান হীরা, সিনিয়র সহ-সভাপতি গ্রুপ উদ্যোক্তা পিয়াস আফ্রিদি, সহ-সভাপতি সৈকত সিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর হোসেন শিথিল,আব্দুর রহমান, ইয়াকুব আলী সরকার, সাংগঠনিক সস্পাদক হামিদ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরো মনির, সদস্য কানিজ ফাতেমা, বৈরাগী সুজন, সদস্য মিজানুর রহমান চৌধুরী, রুপালি মায়া।

অনুষ্ঠানের শেষে চিত্রনায়ক ডি এ তায়েবের মরহুম পিতা ও মাতার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলটি তারকা ও ভক্তদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মাঝে গভীর প্রভাব ফেলে।

ছবির ক্যাপশন: সুপারস্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব এর মরহুম পিতা ডি এ গনি ও মাতা মরহুমা সুফিয়া কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি তারকা ও ভক্তদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০২-০৩-২০২৬ ০৮:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া