হাজীগঞ্জে ধর্ষণ মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার
২০ আগস্ট, ২০২৬ ০৫:২১ অপরাহ্ন

  

হাজীগঞ্জে ধর্ষণ মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০২-০৩-২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
হাজীগঞ্জে ধর্ষণ মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলী আশ্রাফের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার।

ওসি জানান, গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলার ফারজানা আক্তার নামের এক নারী। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৩-২০২৬ ০৯:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া