শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ০৩-০৩-২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার। জাপানি ভাষার ইনচার্জ মোঃ সাকিব আহমেদ এবং জাপানি ভাষার শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
জাপানি শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষকরা বলেন, জাপানি ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশকে উন্নত করা এবং রেমিট্যান্স অর্জনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার আহ্বান জানানো হয়েছে। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে জাপানে অনেক শ্রমিক প্রয়োজন।
বক্তারা বলেন, শুধু বিদেশে কর্মসংস্থানই নয়, ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের মানুষকে আরও সক্ষম করে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই জাপানি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্য করে তুলতে হবে। এতে ব্যক্তি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
এছাড়াও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া