চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
১৯ এপ্রিল, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৩-২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন
চাঁদপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর মতলব ব্রিজ সংলগ্ন মতির মৃধা ঘর থেকে আর. এফ. এল কোম্পানির বিক্রয়কর্মী অলক কুমার মোহন্তের (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। গতকাল সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের। রাতে অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান বিছানায় অচেতন হয়ে সুয়ে আছেন অলক। পরে মতলব দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে তাঁর মরদেহ উদ্ধার করে। অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও এর নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।

অন্যদিকে মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে ফোনে কথা-কাটাকাটির পর এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপে এ ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে পারিবারিকভাবে সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাজান কবিরাজ বাড়ির মমিন গাজীর সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য চাপ দিতেন। মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে তার ফোনে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।

চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 87 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া