মতলবে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২১ অপরাহ্ন

  

মতলবে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০৩-২০২৬ ০৪:১০ অপরাহ্ন
মতলবে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার করায় ইটভাটার দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা এবং মেসার্স টরকি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৬ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 53 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া