ক্লিন চাঁদপুর মতলব শাখার আহ্বায়ক ফয়সাল খান, সদস্য সচিব মঈন গাজী
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

  

ক্লিন চাঁদপুর মতলব শাখার আহ্বায়ক ফয়সাল খান, সদস্য সচিব মঈন গাজী

মিজানুর রহমান
০৭-০৩-২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন
ক্লিন চাঁদপুর মতলব শাখার আহ্বায়ক ফয়সাল খান, সদস্য সচিব মঈন গাজী
ক্লিন চাঁদপুর মতলব শাখার ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সেলিম সরকার। আহ্বায়ক করা হয়েছে ফয়সাল খানকে এবং সদস্য সচিব হয়েছেন মঈন গাজী। অন্যান্য সদস্যরা হলেন— তামজিদ আহমেদ, আহমেদ মুসা, মাজহারুল ইসলাম ইয়ামিন, সোহাগ, মো. নবীর, আহমেদ রিহান, গোলাম রাব্বি ও ত্বোহা কামাল। নতুন দায়িত্ব পেয়ে সদস্য সচিব মঈন গাজী বলেন, এ দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের এবং একই সঙ্গে দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। তিনি বলেন, প্রিয় মতলবের প্রতিটি রাস্তা, নদী ও জনপদ পরিচ্ছন্ন ও সুন্দর রাখার অঙ্গীকার করছেন। সবার ভালোবাসা ও সহযোগিতায় একটি সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন মতলব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আহ্বায়ক ফয়সাল খান বলেন, মতলবকে একটি আলোকিত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবে সংগঠনটি। তিনি জানান, শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না এ সংগঠন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক অসচ্ছলতার কারণে যারা সন্তানদের পড়াশোনা করাতে পারছেন না তাদের সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা— এসব ক্ষেত্রেও কাজ করবে সংগঠনটি। এজন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

মিজানুর রহমান ০৭-০৩-২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 46 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া