চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী
১৯ মে, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৩-২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এ বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন। ফলে সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রিটানিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য আইনজীবীরা। এবারে নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল স্বেচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অন্যোন্য নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ মিজি, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট উম্মে হানী ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৩-২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 93 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া