মতলব দক্ষিণে আড়াই কেজি গাঁজাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার
১৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব দক্ষিণে আড়াই কেজি গাঁজাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

মিজানুর রহমান
০৭-০৩-২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন
মতলব দক্ষিণে আড়াই কেজি গাঁজাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ মো. আওলাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আওলাদ খান নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচ ঘরিয়া গ্রামের মমিন খানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, আওলাদ খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অতীতেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। জামিনে বের হয়ে আবারও একই কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। অভিযানে অংশ নেন থানার এসআই সুজিত, এসআই ইকরামুল ও এসআই সাইফুল। অভিযানের সময় তার ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, আসামির বিরুদ্ধে পূর্বের ৬টি মামলা রয়েছে এবং ৪টি মামলায় ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মিজানুর রহমান ০৭-০৩-২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 54 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া