সদরে স্বেচ্ছাসেবক দল নেতা কবিরের উদ্যোগে ইফতার ও নগদ অর্থ প্রদান
১৯ এপ্রিল, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সদরে স্বেচ্ছাসেবক দল নেতা কবিরের উদ্যোগে ইফতার ও নগদ অর্থ প্রদান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৩-২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
সদরে স্বেচ্ছাসেবক দল নেতা কবিরের উদ্যোগে ইফতার ও নগদ অর্থ প্রদান
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চাঁদপুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার মো. সামাউন কবির।

শুক্রবার (০৬ মার্চ) দুপুর ২টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ ‘চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এন্ড কনট্রাকটিং’ এর অফিস কক্ষে তার ব্যক্তিগত উদ্যোগে এই সহায়তা কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র রমজানে ইফতার ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উক্ত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। তিনি তার বক্তব্যে বলেন "বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং আছে। ইঞ্জিনিয়ার সামাউন কবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ানো।" ভ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রমে সংহতি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক মাজেদ গাজী, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি শাহাদাত হোসেন নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন শামীম গাজী, দুদু বরকন্দাজ, আবু তাহের গাজী ও হান্নান মুন্সী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হোক এই রমজানের সার্থকতা। বক্তারা সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. সামাউন কবির জানান, মানুষের সেবায় এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৩-২০২৬ ০২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 67 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া