শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৩-২০২৬ ০৭:৪৪ অপরাহ্ন |
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের মুখে এখন রাব্বি মজুমদারের নাম। স্থানীয়রা জানান, রাব্বি মজুমদার একজন শিক্ষিত ও মার্জিত যুবক, যিনি দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে তরুণ সমাজ তাকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার কাণ্ডারি হিসেবে দেখছে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বাগাদী ইউনিয়নে দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা সমস্যা সমাধানে একজন তরুণ ও গতিশীল নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গায় রাব্বি মজুমদার নিজের ক্লিন ইমেজ এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকাবাসীর মতে, রাব্বি মজুমদার নির্বাচিত হলে ইউনিয়নটি একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
তরুণ ভোটাররা বলছেন, রাব্বি মজুমদার মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপসহীন। তিনি সব সময় সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। তারুণ্যের এই জয়গান এখন ৮নং বাগাদী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে।
নিজের প্রার্থিতা ও গণসংযোগ নিয়ে মো: রাব্বি মজুমদার বলেন, "আমি বাগাদীর সন্তান। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মূল লক্ষ্য হলো অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ডিজিটাল ইউনিয়নে পরিণত করা। ইনশাআল্লাহ, এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও রায় পেলে আমি জনগণের সেবক হয়ে আমৃত্যু কাজ করে যাব।"
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বাগাদী ইউনিয়নে রাব্বি মজুমদারের পক্ষে জনজোয়ার ততই বাড়ছে। এলাকার সাধারণ মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায় এই তরুণ নেতার ওপরই আস্থা রাখতে চাচ্ছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া