কচুয়ায় মাইক লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে মাইক অপারেটরের মৃত্যু
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

কচুয়ায় মাইক লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে মাইক অপারেটরের মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৩-২০২৬ ১০:০২ অপরাহ্ন
কচুয়ায় মাইক লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে মাইক অপারেটরের মৃত্যু
চাঁদপুরের কচুয়ার কোয়া-চাঁদপুর গ্রামে তাফসিরুল কুরআন মাহফিলের মাইক অপারেটর গাছে মাইক সাটাতে গিয়ে লালু মিয়া (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে কচুয়া পৌরসভাধীন কোয়া-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লালু মিয়া একই উপজেলার বক্সগঞ্জ গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত লালু মিয়া উপজেলার সহদেবপুর বাজারের মদীনা ডেকারেটরে দীর্ঘ দিন যাবৎ মাইক অপারেটর হিসেবে কাজ করছিল। রবিবার একটি মাহফিলের কাজ করতে গিয়ে গাছের ডালে মাইক বাধার সময় তিনি উপর থেকে আকষ্মিক ভাবে মাটিতে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৩-২০২৬ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 66 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া