মতলব উত্তরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন

  

মতলব উত্তরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৯-০৩-২০২৬ ০১:১১ পূর্বাহ্ন
মতলব উত্তরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (৮ মার্চ) উপজেলার নতুন বাজার ও আমিরাবাদ বাজারে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানার আওতায় আনা হয়।

অভিযানে খাবারে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ইমরান সুইটস এন্ড রেস্টুরেন্টকে ৫,০০০ টাকা এবং কুটুম বাড়ী হোটেলকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় আল মদিনা হোটেলকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রয় নিষিদ্ধ 'ফিজিসিয়ান স্যাম্পল' পাওয়ায় মোল্লাহ ড্রাগ হাউজকে ১০,০০০ টাকা এবং রাই ফার্মেসীকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

"চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার এবং ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।"

অভিযান চলাকালে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে অঙ্গীকার করেন।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। বাজার তদারকির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৩-২০২৬ ০১:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 56 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া