শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-০৩-২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন |
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের যুব সদস্যদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় ইউনিট কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি- অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিট কর্মকর্তা- নুরুল করিম, ইউনিটের সাবেক যুব প্রধানবৃন্দ, বর্তমান যুব প্রধান- ওমর বিন ইউসুফ চৌধুরী, জেলা ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলার যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ এবং পুরান বাজার ডিগ্রী কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা।
অনুষ্ঠানে ইউনিটের সকল মরহুম আজীবন সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং জীবিত আজীবন সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে যুব রেড ক্রিসেন্টের সকল স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের সফলতা ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
দোয়া শেষে ইউনিট কার্যালয়ে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। এতে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় হয়। উপস্থিত অতিথিরা যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের এ ধরনের উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া