শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-০৩-২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন |
পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরে অসহায় পথচারী ও উপকারভোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের যুব সদস্যরা।
রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে শহরের বাইতুল আমিন চত্বর মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি- অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিট কর্মকর্তা- নুরুল করিম, সাবেক যুব প্রধান অ্যাডভোকেট- আলেয়া বেগম লাকী, বর্তমান যুব প্রধান- ওমর বিন ইউসুফ চৌধুরীসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।
রমজান আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা, মানবতা ও ভাগাভাগির মহৎ বার্তা। সেই চেতনাকে ধারণ করে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া