মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সবার সহযোগিতায় মাদকমুক্ত মতলব গড়ে তুলতে চাই: ড. মো. জালাল উদ্দিন
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সবার সহযোগিতায় মাদকমুক্ত মতলব গড়ে তুলতে চাই: ড. মো. জালাল উদ্দিন

মিজানুর রহমান
১১-০৩-২০২৬ ১০:১১ পূর্বাহ্ন
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সবার সহযোগিতায় মাদকমুক্ত মতলব গড়ে তুলতে চাই: ড. মো. জালাল উদ্দিন
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, সকলের সহযোগিতায় মাদকমুক্ত একটি সুন্দর মতলব গড়ে তুলতে চাই। মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি ড. জালাল উদ্দিন বলেন, মাদক নির্মূল করতে হলে পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদের প্রতি বাবা-মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের ভালো-মন্দ খোঁজখবর রাখা। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এসব অপরাধীর মতলবের মাটিতে কোনো স্থান হবে না। তিনি বলেন, তিনি যতদিন এ এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকবেন ততদিন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং অপরাধীদের স্থান হবে জেলখানায়। হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা যেন নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সর্বদা সচেতন থাকতে হবে। উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সমস্যার ধাপে ধাপে সমাধান করা হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করা হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব দেশের উন্নয়নে কাজ করা। সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা মিয়া, শহীদ উল্লাহ প্রধান ও ইকবাল হোসেন হাওলাদারসহ অনেকে। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১১-০৩-২০২৬ ১০:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 39 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া