চাঁদপুরে পুলিশ সুপারের সাথে জেলা আইনজীবী সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

  

চাঁদপুরে পুলিশ সুপারের সাথে জেলা আইনজীবী সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-০৩-২০২৬ ০৪:১১ অপরাহ্ন
চাঁদপুরে পুলিশ সুপারের সাথে জেলা আইনজীবী সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবগঠিত কার্যকরী কমিটি–২০২৬ এর নেতৃবৃন্দ জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তারা বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আইনি সেবা প্রদানের পথ সুগম করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা পুলিশের ডিআইও–১ (ডিএসবি), অফিসার ইনচার্জ (ডিবি), চাঁদপুর, কোর্ট পুলিশ পরিদর্শক। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি এবং আদালতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনজীবী সমিতি আগের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আইনজীবী নেতৃবৃন্দও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৩-২০২৬ ০৪:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 61 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া