শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৩-২০২৬ ১০:৪৪ অপরাহ্ন |
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নওগাঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকানে আগুন ও ধোঁয়া দেখতে পান তারা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়তে থাকে। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানগুলো হচ্ছে, সেলিম মিয়াজির মা এন্টারপ্রাইজ, দুলাল গাজীর দোকান, মোস্তফা প্রধানের চায়ের দোকান ও মো. মিজানের চায়ের দোকান, আলেক হোসেন মিজানের ভেন্ডর অফিস।
দোকান মালিক দুলাল গাজী বলেন, মোস্তফা প্রধানের চায়ের দোকানের গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন ধরে। এ আগুনে আমার দোকানও পুড়ে শেষ হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন চলার ব্যবস্থা নেই। আগুনে এ বাজারের ৫টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তিনি বলেন, সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট দিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পাঁচটি ব্যবসায়প্রতিষ্ঠান পুড়ে গেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া