হাইমচর প্রেসক্লাব নির্বাচনে মহসিন সভাপতি, জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন

  

হাইমচর প্রেসক্লাব নির্বাচনে মহসিন সভাপতি, জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৩-২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
হাইমচর প্রেসক্লাব নির্বাচনে মহসিন সভাপতি, জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত
চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মহসিন মিয়া (কলম প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (ক্যামেরা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ৪৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদ: দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিনিধি মোঃ মহসিন মিয়া ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম ফজলুর রহমান (চশমা) পেয়েছেন ১২ ভোট এবং মাসুদ আলম রিয়াদ (মোবাইল) পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদ: দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম ২০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাসান আল মামুন (ল্যাপটপ) পেয়েছেন ১৪ ভোট।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সভাপতি পদে ত্রিমুখী লড়াই হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিদায়ী কমিটির সহ-সভাপতি মহসিন মিয়া ও নির্বাহী সদস্য ফজলুর রহমানের মধ্যে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে পরাজিত করে চমক দেখিয়েছেন জাহিদুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর নির্বাচনের সুষ্ঠু পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, "গত ২০ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করছি, নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা সদস্যদের পরামর্শে দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।"

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের এই জয়ে সাধারণ ভোটার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৩-২০২৬ ১০:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া