হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০৩-২০২৬ ০৩:০২ অপরাহ্ন
হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানটি উপজেলা থানা প্রাঙ্গণ এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর নেতৃত্বে এই অভিযানে অংশগ্রহণ করেন হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক বিলাল হোসেন আখন, আবু তাহের সরদার, এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এছাড়াও হাইমচর প্রেসক্লাব সাবেক যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, চাঁদপুর সময় পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন আসিফ সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর একঝাঁক সদস্য এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান চলাকালীন বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত জরুরি।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, কেবল প্রশাসনের একার পক্ষে নয়, বরং জনসাধারণের সম্মিলিত উদ্যোগেই একটি ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে কর্মসূচিটি সমাপ্ত হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৩-২০২৬ ০৩:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 56 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া