চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন

  

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৪-০৩-২০২৬ ০৩:০৮ অপরাহ্ন
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পৌর নিউমার্কেট ও জোড় পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি প্রতিষ্ঠানের ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে ৮০ পিস রান্না করা রাইসসহ বাসি মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘কাচ্চি ডাইন’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ মাওয়া সংরক্ষণের অপরাধে ‘কাচ্চি ডাইনিং’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

এ সময় উদ্ধার করা বাসি রান্না করা মাংস, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-০৩-২০২৬ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 208 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া