মতলব দক্ষিণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
৩১ মে, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন

  

মতলব দক্ষিণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান
১৪-০৩-২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন
মতলব দক্ষিণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুরের মতলব দক্ষিণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর প্রশাসন। শনিবার সকালে মতলব বাজার এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাজার বণিক সমিতিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ইউএনও কেএম ইশমাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালু থাকলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি মতলব বাজারের মাংসের দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যত্রতত্র পশু জবাই করা যাবে না, অসুস্থ পশু জবাই করা যাবে না এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানের বাইরে ফেলা যাবে না। তিনি আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু মৌসুমজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, পৌর নির্বাহী মো. সাইফুর রহমান এবং মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিমসহ অন্যরা।

মিজানুর রহমান ১৪-০৩-২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 81 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া