শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-০৩-২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন |
চাঁদপুর পৌরসভার ১ থেকে ৫নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পবিত্র মাহে রমজানের ২৪তম দিনে চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খানের বাসভবনে এ দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ মাসে মানুষের মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক- শাহ নেওয়াজ খান, বিএনপি নেতা- রাশেদ জাহান তুষার, সদর উপজেলা বিএনপির সাবেক যুবদল নেতা- মো: ফয়সাল, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি- কালু মৃধা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য- আলম বেপারী, জেলা সাংস্কৃতিক দলের সেক্রেটারি ও ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি- সাবের আহমেদ খোকন, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট- মো: রহিম মিয়া, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি- মো: শাহআলম হাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক প্রচার সম্পাদক- জাহাঙ্গীর রাজা, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য- মো: দুলাল হোসেন খানসহ ১ থেকে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জয়নাল খান বাড়ি জামে মসজিদের ইমাম- হাফেজ ঈসমাইল খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া