শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৫-০৩-২০২৬ ০৮:২২ অপরাহ্ন |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ী রূহের মাগফিরাত কামনায় এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের সা’আদাত আব্দুল হক দারুল উলুম মৌলভী বাড়ি মাদরাসা ও এতিমখানায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক উপ-কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা- আজম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক- শাহ নেওয়াজ খান, বিএনপি নেতা- রাশেদ জাহান তুষার, সদর উপজেলা বিএনপির সাবেক যুবদল নেতা- মোঃ ফয়সাল, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি- কালু মৃধা, লক্ষ্মীপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি- হেলাল ব্যাপারী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক- শরীফ গাজী, যুবদল নেতা- মোঃ জহির মোল্লা, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সদস্য -ইব্রাহিম গাজী, ইউনিয়ন বিএনপির সদস্য- মফিজ হাওলাদার, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য- সুমন পাটোয়ারীসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছে এবং মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ী রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করা হয়।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সা’আদাত আব্দুল হক দারুল উলুম মৌলভী বাড়ি মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম।
এসময় মাদরাসা ও এতিমখানার ছাত্রসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রায় ৩০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া