রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস: মতলবে অ্যাডভোকেট শাহজাহান মিয়া
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

  

রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস: মতলবে অ্যাডভোকেট শাহজাহান মিয়া

মিজানুর রহমান
১৬-০৩-২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস: মতলবে অ্যাডভোকেট শাহজাহান মিয়া
চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়ার প্রশিক্ষণের সময়। এই এক মাসের শিক্ষা গ্রহণ করে বছরের বাকি সময়ও মানুষের উচিত তাকওয়ার ভিত্তিতে নিজেদের জীবন পরিচালনা করা। রমজান মাসে মানুষ যেভাবে অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকে, ঠিক তেমনি অন্যান্য মাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। অ্যাডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। আল্লাহতায়ালা কুরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করেছেন। কুরআন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের মানদণ্ড। তাই ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুযায়ী চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কুরআনের বিধান ছাড়া মানুষের তৈরি আইন দিয়ে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে এবং পৌর আমীর মো. জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, পৌর জামায়াতের সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম এবং পৌরসভার সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রধান। এ সময় আরও বক্তব্য দেন মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ উল্যাহ পাটওয়ারী এবং ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাইদুর রহমান মিয়াজী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব পৌর শাখার শুরা সদস্য মাওলানা আব্দুল মালেক। ইফতার মাহফিলে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের রুকন, কর্মী, সহযোগী ও সমর্থক, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১৬-০৩-২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 35 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া