শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০৩-২০২৬ ১০:৩৩ অপরাহ্ন |
পরিবার সূত্রে জানা গেছে, প্রিন্স বন্দুকশী চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের একজন ইলেকট্রিক মালামাল ব্যবসায়ী। গত ১৪ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে তিনি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৬১৮৭২৮০৭০) বর্তমানে বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ প্রিন্স বন্দুকশী চাঁদপুর সদর থানার তরপুরচন্ডী গ্রামের (০৭নং ওয়ার্ড, গাজী স্কুল সংলগ্ন) মৃত ইব্রাহীম বন্দুকশীর ছেলে। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি।
চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে থাকা বা বর্ণনাকৃত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৬১৫৫৩৮৪৩২) যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া