ধনারপাড়ে নব রূপে দারুল ইসলাম জামে মসজিদ উদ্বোধন
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

  

ধনারপাড়ে নব রূপে দারুল ইসলাম জামে মসজিদ উদ্বোধন

মিজানুর রহমান
১৭-০৩-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
ধনারপাড়ে নব রূপে দারুল ইসলাম জামে মসজিদ উদ্বোধন
চাঁদপুরের মতলব পৌরসভার ধনারপাড় এলাকায় অবস্থিত দারুল ইসলাম সোসাইটি কমপ্লেক্সে দারুল ইসলাম জামে মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম। এ উপলক্ষে দারুল ইসলাম সোসাইটি কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জের সমসপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহিম সরকার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সেক্রেটারি ও বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, আদর্শ স্কুল মতলবের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেওয়ান মো. কবির হোসেন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, ফাউন্ডেশনের সদস্য মো. শাহজালাল এবং প্রকল্প প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশারসহ অনেকে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কারকৃত দারুল ইসলাম জামে মসজিদের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১৭-০৩-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া