প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ
০৩ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

  

প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ

মিজানুর রহমান
১৭-০৩-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন
প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দারুল ইসলাম সোসাইটি প্রতিষ্ঠিত ও পরিচালিত মডেল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, মতলব-এর সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ‘ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোক্তা পরিচালক ডা. সাইফা সেহেল নিশাত, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সাবেক মেয়র মো. শাহ গিয়াস, ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ড. আ ন ম আহমদ উল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, মতলব দক্ষিণ উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল আজম, মতলব সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জি এম হাবিব খান, তরুণ ছাত্রনেতা মো. নাসির উদ্দিন এবং ক্রীড়া ব্যক্তিত্ব মো. হেলাল উদ্দিনসহ অনেকে। সভায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উল্লাহ। এ সময় ফাউন্ডেশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান ১৭-০৩-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 32 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া