শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৭-০৩-২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন |
দেশব্যাপী কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হয়েছেন চাঁদপুরের শাহরাস্তির আবরার আবিদ।
১২ইং মার্চ সারা বাংলাদেশ ব্যাপী পবিত্র কোরআন তেলোয়াত কুমিল্লায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা সহ প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায়
এতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের শ্যামপুর গ্রামের সরকার বাড়ির প্রবাসী আব্দুর রব ও গৃহিণী আয়েশা আক্তার মিনু’র কৃতি সন্তান আবিদ, ব্যাপী পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ আবরার আবিদ সরকার (১০)
আব্দুর রবের এক ছেলে ও এক মেয়ের মধ্যে আবিদ একমাত্র বড় ছেলে।
এই কোরআন তেলাওয়াতে বিজ্ঞ বিচারকদের রায়ে আবরার আবিদ তৃতীয় স্থানে উন্নীত হয় এতে গর্বিত তার মা-ও বাবা তার উজ্জ্বল ভবিষ্যতের কামনার জন্য দেশবাসী সহ সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।
এ বিষয়ে আবরার আবিদের নানা গণমাধ্যম কর্মী মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান আমার নাতি আবরার আবিদ সারা দেশব্যাপী বাংলাদেশ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আবরার আবিদ আরো ভালো ফলাফল অর্জন করবেন এ আশাবাদ ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া