শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৭-০৩-২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন |
চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে জেলার পাঁচটি থানায় মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান এসব মোটরসাইকেল সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।জেলা পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানায় এই মোটরসাইকেলগুলো দেওয়া হয়েছে। এর মাধ্যমে টহল কার্যক্রম জোরদার, দ্রুত সাড়া দেওয়া এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, ‘জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে এবং অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোটরসাইকেলগুলো ব্যবহারের মাধ্যমে পুলিশ সদস্যরা আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া