চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল
১৯ মে, ২০২৬ ১২:০০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৮-০৩-২০২৬ ০৪:৪৫ পূর্বাহ্ন
চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল
চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবের নিচ তলায় এই ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাই আমাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে। দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত করতে চিকিৎসকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক সমাজ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, ড্যাব সবসময় চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায় এবং দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ড্যাব চাঁদপুর জেলা শাখা চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।

ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক ডা. সৈয়দ আহমদ কাজল ও ড্যাব চাঁদপুরের সদস্য সচিব ডা. মোহাম্মদ মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ড্যাবের সাবেক সদস্য সচিব ডা. গফুর মিয়া, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ হারুনুর রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান ডা. সালেহ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরা চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার চিকিৎসকবৃন্দসহ জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-০৩-২০২৬ ০৪:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া