কচুয়ায় জান্নাত ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

কচুয়ায় জান্নাত ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
১৯-০৩-২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন
কচুয়ায় জান্নাত ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কচুয়ায় জান্নাত ওয়েল ফেয়ার ট্রাস্টের আয়োজনে জান্নাত হোমস সিইও বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী মামুন মিয়াজির উদ্যোগে এক হাজার অসহায়, গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বুরগী গ্রামে  ট্রাস্টের সভাপতি সেলিম মিয়াজী প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার, সদস্য শহিদুল্লাহ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা বোরহান মির্জা,উপজেলা স্বে”ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, সমাজসেবক ফয়েজ আহমেদ, সবুজ আহমেদ ও আবুল কালাম রিপন।

¯’স্থানীয়  সূত্রে জানা গেছে, বুরগী গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রবাসী মামুন মিয়াজির উদ্যোগে প্রতিবছরে নিয়মিতভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতি বছর ঈদের আগে তারা গ্রামের অস”ছল ও দরিদ্র পরিবারগুলোর জন্য খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার সংগ্রহ করে বিতরণ করেন। প্রবাসী মামুন মিয়াজীর মূল উদ্দেশ্য হচ্ছে  গ্রামের কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। উপহার পেয়ে ¯স্থানীয়  অসহায় মানুষদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে।

প্রবাসী মামুন মিয়াজি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য স”ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব হবে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ই”ছা প্রকাশ করে মামুন মিয়াজী বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি কাজ করে যাচ্ছেন এবং গোহট উত্তর ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য।

¯স্থানীয়রা  জানান, দীর্ঘদিন ধরে মামুন মিয়াজী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এসব উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

 


অনলাইন ডেস্ক ১৯-০৩-২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 47 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া