শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৯-০৩-২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন |
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন করা হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে এ বছর দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রীতিমতো মাইকে ‘ঈদ মোবারক’ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে।
সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মাত্র ৭ জন মুসল্লি নিয়ে মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।
এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, আফগানিস্তান, নাইজার ও মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।
সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছর চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া