শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৩-২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার আলগী বাজারে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মহসিন মিয়া এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এ সময় প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি এলাকার উন্নয়নে দর্পণ হিসেবে কাজ করে। হাইমচরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম আজাদ, সদস্য জাহাঙ্গীর আলম, শিমুল অধিকারী সুমন, আবুল কালাম আজাদ রাসেল, মো. আবুল খায়েরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলার সার্বিক সাংবাদিকতা ও পেশাগত মান উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া