ঈদে দুস্থদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ: এমপি শেখ ফরিদ আহমেদ
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন

  

ঈদে দুস্থদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ: এমপি শেখ ফরিদ আহমেদ

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৯-০৩-২০২৬ ১১:২৩ অপরাহ্ন
ঈদে দুস্থদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ: এমপি শেখ ফরিদ আহমেদ
চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

ঈদে দুস্থদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ: এমপি শেখ ফরিদ আহমেদ

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ২৬২ চাঁদপুর-০৩ আসনের শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ বলেন, সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। বিশেষ করে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতা বৃদ্ধি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি- খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি- শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক- হযরত আলী ঢালি, পৌর বিএনপির সভাপতি- আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক- এডভোকেট নুরুল আমিন খান আকাশ।

এ সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মোট ৭ লক্ষ টাকা ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৯-০৩-২০২৬ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া