শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৯-০৩-২০২৬ ১১:২৫ অপরাহ্ন |
সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে হবে — সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ
চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) চাঁদপুর সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য- শেখ ফরিদ আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের সবাইকে এগিয়ে এসে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন. জামিল হিকমা।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড- বাপ্পী দত্ত রনির সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি- খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি- শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক- হযরত আলী ঢালি, পৌর বিএনপির সভাপতি- আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক- এডভোকেট নুরুল আমিন খান আকাশ।
অনুষ্ঠানে ১৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল ও ৭টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া