চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ

অনলাইন ডেস্ক
১৯-০৩-২০২৬ ০৬:১৬ অপরাহ্ন
চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অন্তত ৫০টি গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।তিনি জানান, প্রতি বছর কোরআন-হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন। ইতোমধ্যে ঈদের নামাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শুক্রবার সকালে প্রথম ঈদ জামাত সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।এ ছাড়া স্থানীয় বিভিন্ন মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে—বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর; ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ আরও কয়েকটি গ্রাম।প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এই প্রথা চালু করেন। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদযাপন করে আসছেন।


অনলাইন ডেস্ক ১৯-০৩-২০২৬ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 54 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া