মতলবে নৃশংস হত্যা: ৭ ঘণ্টার মধ্যেই মূল আসামি আটক
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

মতলবে নৃশংস হত্যা: ৭ ঘণ্টার মধ্যেই মূল আসামি আটক

মিজানুর রহমান
৩০-০৩-২০২৬ ০১:১৮ অপরাহ্ন
মতলবে নৃশংস হত্যা: ৭ ঘণ্টার মধ্যেই মূল আসামি আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যার ঘটনায় মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে অভিযুক্ত সাগর হোসেন (২৩) কে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ রবিউল হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়িতে অবস্থিত ‘এমএসপি এগ্রো’ নামের একটি গরুর খামারে এ ঘটনা ঘটে। একই খামারে কর্মরত দুই শ্রমিক সাগর হোসেন ও মনজিল শেখের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মনজিল শেখকে হত্যা করা হয়। নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বরের ছেলে। সে দীর্ঘ প্রায় চার বছর ধরে ওই খামারে কাজ করছিল। খামারের মালিক সেলিম প্রধানীয়ার ভাই মো. ইয়াকুব প্রধান জানান, নিহত ও অভিযুক্ত উভয়েই দীর্ঘদিন ধরে তাদের খামারে কাজ করতেন। এর আগেও তাদের মধ্যে কয়েকবার বাকবিতণ্ডা হলেও তা মীমাংসা করা হয়েছিল। তিনি ধারণা করেন, শনিবার রাতে আবারও তাদের মধ্যে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। তিনি আরও জানান, প্রতিদিনের মতো সকালে খামারে গিয়ে কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে মনজিল শেখকে চৌকির ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং পাশে একটি রড পড়ে ছিল, যা দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর এলাকা থেকে ৭ ঘণ্টার মধ্যেই মূল আসামি সাগর হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মিজানুর রহমান ৩০-০৩-২০২৬ ০১:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 18 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া